ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি: আব্দুল্লাহ আল-আমীন

জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমীন বলেছেন, হাসিনার পতনের সাথে সাথে যা চেয়েছিলাম, তা এখনো পাইনি। তবে আমাদের পেতেই হবে। না হলে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের সাথে বেঈমানী করা হবে। তিনি শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে মাদারীপুর জেলায় জাতীয় নাগরিক কমিটি উদ্যোগে ‘মাদারীপুর রাইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


আব্দুল্লাহ আল-আমীন বলেন, ‘জুলাই বিপ্লবে হাসিনা আর তার কয়েকজন দোসর হয়ত পালিয়ে গেছে। কিন্তু তার সাড়ে ১৫ বছরে প্রশাসন থেকে শুরু করে সবর্ত্র যে অবকাঠামোগত দোসর তৈরি করে রেখে গেছেন তারা তো এখনো পালায়নি। যে কারণে হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি। তবে আমাদের বৈষম্যহীন সমাজ আর ক্ষমতার অপব্যবহার কমাতেই হবে। যে কারণে সাধারণ মানুষের কাছে জাতীয় নাগরিক কমিটি নতুন বাংলাদেশের বার্তা পৌছে দিচ্ছে।’


তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে রাজনীতির নামে মারামারি-হানাহানি থাকবে না, রাজনীতির নামে চাঁদাবাজী থাকবে না। থাকবে ন্যায়ের ভিত্তি আর সমতার সমাজ ব্যবস্থা। গেলো জুলাই বিপ্লবে নয় বছর থেকে আশি বছরের বৃদ্ধারাও শামিল হয়েছিলো এসব ন্যায্যতার জন্যে। কিন্তু এখনো তা বাস্তবায়ন করতে পারেনি। তবে আমাদের আশাহত হলে চলবে না। আমাদেরই আগামীতে নেতৃত্ব দিতে হবে।’এসময় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুথানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুন নাগরিকদের সমন্বয় মতবিনিময় করা হয়। এতে মাদারীপুর জেলার শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।


সভায় সভাপতিত্ব করেন জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র প্রতিনিধি মো. হাসিবুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ দীপ্ত দে’র পিতা স্বপন দে, শহীদ তাওহীদ সন্নামাতের বড় ভাই রোমান সন্নামাত, জুলাই বিপ্লবের ছাত্র নেতা মাসুম বিল্লাহ, নেয়ামত উল্লাহ, আব্দুর রহিম প্রমুখ।


ads
ads
ads

Our Facebook Page

↑